ঢাকাMonday , 25 May 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ।

প্রতিবেদক
desheradmin
May 25, 2026 6:15 pm
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলায় ৬৮০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ২ হাজার ৫০০ শত টাকা করে বিতরণ করা হয়েছে। ২৫ মে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এই উপহার বিতরণ করেন ঢাকা (২০) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের স্বচ্ছল ও দায়িত্বশীল ব্যক্তিদের এ ধরনের মানবিক কার্যক্রম আরও বেশি এগিয়ে আসা উচিত বলে তারা মত প্রকাশ করেন। উপহার পেয়ে খুশি উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।