ঢাকাWednesday , 20 May 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে কুল্লা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন।

প্রতিবেদক
desheradmin
May 20, 2026 2:35 am
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়ন পরিষদ এর ভিত্তি প্রস্তর স্থাপন ও কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির ‘ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়)’র আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (ধামরাই) এই প্রকল্প বাস্তবায়ন করেছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন। প্রধান অতিথি বলেন, সরকার এক ছাদের নিচে বসে অনেকগুলো কাজ করতে চায়। আজ কুল্লা ইউনিয়নের প্রায় সাড়ে ৩ কোটি টাকার প্রকল্পের বিল্ডিংয়ের কাজের উদ্বোধন হলো। বাকি আরও কয়েটি ইউনিয়নের বিল্ডিংয়ের অবস্থাও জরাজীর্ণ। সেই অবহেলিত বিল্ডিংয়ের কাজও ধারাবাহিকভাবে শুরু হবে।

দীর্ঘদিন পর কাঙ্ক্ষিত এ আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন ভবনের কাজ শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষক-শিক্ষার্থীরা।

 

এসময় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, ধামরাই উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত এবং কল্লা ইউনিয়নের প্রশাসক জোহরা বাসার পলি এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোবাখখারুল ইসলাম মিজান সহ আরও অনেকে।