ঢাকাMonday , 29 June 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে পোল্ট্রি ডিম ও মুরগির নায্য মূল্যের দাবিতে মানববন্ধন।

প্রতিবেদক
desheradmin
June 29, 2026 2:20 pm
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে পোল্ট্রি ডিম ও মুরগির নায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে প্রান্তিক খামারীরা। ২৯ জুন সোমবার দুপুরে ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায়সমিতির আয়োজনে” ঢাকা আরিচা মহা সড়কের কচমচ এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায়সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে কয়েক শতাধিক পোলট্রি ডিম ব্যবসায়ী ও খামারিরা মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে পোলট্রি  খামারে ব্যবহৃত অন্যান্য দ্রব্যের দাম লাগামহীন হারে বেড়েছে। অথচ খামারে উৎপাদিত ডিম  দাম বাড়ে না। এ কারণে এই শিল্প ধ্বংস হওয়ার পথে। দিন দিন মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে। একই সঙ্গে বেকারত্বের হারও বাড়ছে। খাদ্যপণ্যের দাম বাড়ালেও ডিমের দাম না দেওয়ায় খামারিরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিটি ডিমের উৎপাদন খরচ হয় প্রায় ৯ টাকা কিন্তু খামারীরা পাচ্ছে মাত্র ৬ থেকে ৭ টাকা, এতে খামারীরা উৎপাদন খরচ এর চেয়ে প্রতিটি ডিমে কম পাচ্ছে ৩ টাকা। এতে করে খামারীরা লাভের চেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে বেশি। ডিমের বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে, বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরকার ডিমের বাজার সিন্ডিকেট মুক্ত করে ডিমের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান তারা।

এসময় স্থানীয় খামারীদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই পোল্ট্রি উন্নয়ন সমবায়সমিতির সাধারণ সম্পাদক মোঃ খোকন আহমেদ, ও সুজন মাহমুদ সহ বিভিন্ন স্থানের প্রান্তিক খামারীরা