ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে ঈদুল আজহা র দ্বিতীয় দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীড় দেখা গেছে দর্শনার্থীদের। পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছে বিনোদন কেন্দ্র গুলোতে। ২৯ মে শুক্রবার সকাল থেকেই ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিতিপালি এলাকায় আলাউদ্দিনস্ পার্ক বিনোদন কেন্দ্র ঘুরে দেখা যায় দর্শনার্থীদের এমন চিত্র।
পবিত্র ঈদুল আযহার টানা ছুটিতে নগরীর ব্যস্ততা ও কোলাহল থেকে দূরে স্বস্তি পেতে পরিবার-পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে আসেন দর্শনার্থীরা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রোদ ও গরম উপেক্ষা করে পার্ক ও দর্শনীয় স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এদিকে বিনোদন কেন্দ্রের পক্ষ থেকে সকল ধরনের অপ্রীতীকর ঘটনা এড়াতে পার্কের পক্ষ হতে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানান পার্ক কৃতপক্ষ।
