ঢাকাSunday , 17 May 2026
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম ও জীবন
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. পরবাস
  8. বিনোদন
  9. রাজধানী
  10. রাজনীতি
  11. লাইফ স্টাইল
  12. শিক্ষাঙ্গন
  13. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে ব্র্যাক সিড এর উদ্যোগে বায়োপেস্টিসাইডের উপর কর্মশালা অনুষ্ঠিত।

প্রতিবেদক
desheradmin
May 17, 2026 7:27 am
Link Copied!

 

ধামরাই সংবাদ দাতা,, ঢাকার ধামরাইয়ে ব্র্যাকসিড এর উদ্যোগে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৭ মে রবিবার দুপুরে উপজেলার চৌহাট বাজারে ব্র্যাকসিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে চৌহাট ইউনিয়নের ৯৫ জন আদর্শ কৃষকদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় ব্র্যাকসিড এর টেরিটোরি সেলস অফিসার মোঃ রাশেদুল ইসলামের সঞ্চালনায় ও মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন মানিকগঞ্জ অঞ্চল ব্র্যাকের রিজিওনাল সেলস্ ম্যানেজার মোঃ আনিসুর রহমান। এ সময় প্রধান অতিথি কর্মশালায় আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ আলোচনা করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকল কৃষকদের মাঝে জৈব বালাই নাশক ও সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

এসময় ব্র্যাক সিড এর মনিটরিং অফিসার আল’ফুয়াদ রাফি। সার্বিক সহোযোগিতায় ছিলেন মোঃ রেজাউল ইসলাম সহ প্রমুখ।