ধামরাই সংবাদ দাতা,, জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বিশেষ সেবা বুথ স্থাপনের মধ্য দিয়ে ভূমিসেবা মেলা ও সেবা সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়েছে।
১৯ মে মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এই সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং সাধারণ মানুষকে ডিজিটাল ভূমি সেবায় উদ্বুদ্ধ করতে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে।
এসময় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
এ সময় ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদওয়ান আহমেদ রাফি, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
